রাষ্ট্রপতির কার্যালয়ের অধীন জন বিভাগে ১৬ ও ২০ গ্রেডের পদে মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৫টি) এবং অফিস সহায়ক (১৪টি)। উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক পাশ প্রার্থীরা, যাদের বয়স ১ জুন ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে, তারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। অফিস সহকারী পদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ ও টাইপিং গতি আবশ্যক।
পদ ক্যাটাগরি: ২ টি
পদের সংখ্যা: ১৯ জন
অফিসিয়াল ওয়েব সাইট: publicdivision.portal.gov.bd
আবেদনের শুরুর তারিখ: ২১ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
নিয়োগ প্রকাশের সূত্র: প্রথম আলো

Disclaimer : এই অ্যাপে প্রকাশিত সব চাকরির বিজ্ঞপ্তি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে প্রকাশ করা হয়। আমরা কোন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত নই এবং নিয়োগ প্রক্রিয়ায় আমাদের কোন ভূমিকা নেই। চাকরির জন্য সর্বদা অফিসিয়াল ওয়েবসাইট/Apply লিংক ব্যবহার করুন।