ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি তাদের প্রোডাকশন (এপিআই প্লান্ট) বিভাগে অ্যাসিস্ট্যান্ট অপারেটর পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস এবং এপিআই-সহ ৩ থেকে ৫ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা সম্পন্ন ২৫ থেকে ৩০ বছর বয়সী নারী ও পুরুষ উভয়ই এই পদে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও চিকিৎসা ভাতা, ওভারটাইম, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, দুপুরের খাবার, উৎসব বোনাস এবং ইনক্রিমেন্টসহ বিভিন্ন সুবিধা পাবেন।
পদ ক্যাটাগরি: ১ টি
পদের সংখ্যা: নির্ধারিত নয়
অফিসিয়াল ওয়েব সাইট: ibnsinapharma.com
কর্মস্থল: মুন্সিগঞ্জ (গাজারিয়া)
আবেদনের শুরুর তারিখ: ০৩ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১০ জুন ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
নিয়োগ প্রকাশের সূত্র: ঢাকা পোস্ট
পদ সমূহ :
1. Assistant Operator, Production (API Plant)
Disclaimer : এই অ্যাপে প্রকাশিত সব চাকরির বিজ্ঞপ্তি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে প্রকাশ করা হয়। আমরা কোন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত নই এবং নিয়োগ প্রক্রিয়ায় আমাদের কোন ভূমিকা নেই। চাকরির জন্য সর্বদা অফিসিয়াল ওয়েবসাইট/Apply লিংক ব্যবহার করুন।