ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ফিল্ড অফিসার পদে ৬০ জন পুরুষ লোকবল নিয়োগ দেবে। এই বেসরকারি চাকরির জন্য এসএসসি/এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স বিক্রির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৩,২০০-২০,০০০ টাকা বেতন ছাড়াও টি/এ, ডি/এ, ইনক্রিমেন্ট, উৎসব বোনাস, বিক্রয় প্রণোদনা ও কমিশন সহ বিভিন্ন সুবিধা পাবেন। আবেদনের শেষ তারিখ ২৬ আগস্ট ২০২৬।
পদ ক্যাটাগরি: ১ টি
পদের সংখ্যা: ৬০ জন
অফিসিয়াল ওয়েব সাইট: waltonhil.com
আবেদনের শুরুর তারিখ: ১৯ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
নিয়োগ প্রকাশের সূত্র: ঢাকা পোস্ট

Disclaimer : এই অ্যাপে প্রকাশিত সব চাকরির বিজ্ঞপ্তি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে প্রকাশ করা হয়। আমরা কোন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত নই এবং নিয়োগ প্রক্রিয়ায় আমাদের কোন ভূমিকা নেই। চাকরির জন্য সর্বদা অফিসিয়াল ওয়েবসাইট/Apply লিংক ব্যবহার করুন।