ডিপিডিসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে ‘সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে সাতজন কর্মী নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয় এবং প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে (২ আগস্ট ২০২৬ তারিখে)। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি বাড়িভাড়া, উৎসব ভাতা, নববর্ষ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি নগদীকরণ ও গ্র্যাচুইটির মতো সুযোগ–সুবিধা পাবেন।
পদ ক্যাটাগরি: ১ টি
পদের সংখ্যা: ৭ জন
অফিসিয়াল ওয়েব সাইট: dpdc.org.bd
আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
নিয়োগ প্রকাশের সূত্র: প্রথম আলো

Disclaimer : এই অ্যাপে প্রকাশিত সব চাকরির বিজ্ঞপ্তি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে প্রকাশ করা হয়। আমরা কোন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত নই এবং নিয়োগ প্রক্রিয়ায় আমাদের কোন ভূমিকা নেই। চাকরির জন্য সর্বদা অফিসিয়াল ওয়েবসাইট/Apply লিংক ব্যবহার করুন।