কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদে 'হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর' পদে ৬৮ জন জনবল নিয়োগ করা হবে। এই পদের জন্য বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ (বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ টাইপিং গতি) কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বেতনস্কেল ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)। আবেদন ফি ১০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মাধ্যমে ডাকযোগে পাঠাতে হবে।
পদ ক্যাটাগরি: ১ টি
পদের সংখ্যা: ৬৮ জন
অফিসিয়াল ওয়েব সাইট: kishoreganj.gov.bd
কর্মস্থল : কিশোরগঞ্জ
আবেদনের শুরুর তারিখ: ০২ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ০৩ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম: ডাকযোগে
নিয়োগ প্রকাশের সূত্র: প্রথম আলো

Disclaimer : এই অ্যাপে প্রকাশিত সব চাকরির বিজ্ঞপ্তি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে প্রকাশ করা হয়। আমরা কোন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত নই এবং নিয়োগ প্রক্রিয়ায় আমাদের কোন ভূমিকা নেই। চাকরির জন্য সর্বদা অফিসিয়াল ওয়েবসাইট/Apply লিংক ব্যবহার করুন।