সিম্ফনি মোবাইল (এডিসন গ্রুপ) তাদের সফটওয়্যার টেস্টিং বিভাগে প্রজেক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/এমএসসি ডিগ্রিধারী এবং মোবাইল ইন্ডাস্ট্রিতে কমপক্ষে ৭-১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে মাসিক বেতন, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি এবং বছরে ২টি উৎসব বোনাসসহ বিভিন্ন সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ২০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
পদ ক্যাটাগরি: ১ টি
পদের সংখ্যা: ১ জন
অফিসিয়াল ওয়েব সাইট: edison-bd.com
আবেদনের শুরুর তারিখ: ০৪ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
নিয়োগ প্রকাশের সূত্র: যুগান্তর

Disclaimer : এই অ্যাপে প্রকাশিত সব চাকরির বিজ্ঞপ্তি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে প্রকাশ করা হয়। আমরা কোন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত নই এবং নিয়োগ প্রক্রিয়ায় আমাদের কোন ভূমিকা নেই। চাকরির জন্য সর্বদা অফিসিয়াল ওয়েবসাইট/Apply লিংক ব্যবহার করুন।