এটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) পদে ১৪৬০টি শূন্য পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের স্থায়ী বাসিন্দা/নাগরিক এবং ন্যূনতম এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন, যাদের বয়স ১৮-২৫ বছরের মধ্যে। এই পদে আবেদনকারীদের বাই-সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের যোগদানের সময় ১০,০০০/- টাকা নিরাপত্তা জামানত দিতে হবে, যা চাকরি শেষে ফেরতযোগ্য।
পদ ক্যাটাগরি: ০১ টি
পদের সংখ্যা: ১৪৬০ জন
অফিসিয়াল ওয়েব সাইট: reb.gov.bd
আবেদনের শুরুর তারিখ: ০৭ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২১ জুলাই ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
নিয়োগ প্রকাশের সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (alljobs.teletalk.com.bd)

Disclaimer : এই অ্যাপে প্রকাশিত সব চাকরির বিজ্ঞপ্তি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে প্রকাশ করা হয়। আমরা কোন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত নই এবং নিয়োগ প্রক্রিয়ায় আমাদের কোন ভূমিকা নেই। চাকরির জন্য সর্বদা অফিসিয়াল ওয়েবসাইট/Apply লিংক ব্যবহার করুন।