এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফার্মেসিতে স্নাতকোত্তর ডিগ্রি (এম.ফার্ম) সম্পন্নকারী নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। নতুন ওষুধ পণ্যের প্রি-ফরমুলেশন গবেষণায় জ্ঞান এবং ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
পদ ক্যাটাগরি: ১ টি
পদের সংখ্যা: অনির্দিষ্ট
অফিসিয়াল ওয়েব সাইট: skfbd.com
কর্মস্থল: গাজীপুর
আবেদনের শুরুর তারিখ: ০৭ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
নিয়োগ প্রকাশের সূত্র: যুগান্তর

Disclaimer : এই অ্যাপে প্রকাশিত সব চাকরির বিজ্ঞপ্তি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে প্রকাশ করা হয়। আমরা কোন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত নই এবং নিয়োগ প্রক্রিয়ায় আমাদের কোন ভূমিকা নেই। চাকরির জন্য সর্বদা অফিসিয়াল ওয়েবসাইট/Apply লিংক ব্যবহার করুন।