ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের সার্ভিস পয়েন্ট বিভাগে অ্যাকাউন্টস অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাকাউন্টিংয়ে বিবিএ/এমবিএ ডিগ্রিধারী নারী-পুরুষ উভয়ই এই পদে আবেদন করতে পারবেন। কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন, তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, বছরে ২টি উৎসব বোনাস এবং প্রতি বছর ইনক্রিমেন্টসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং কর্মস্থল বাংলাদেশের যেকোনো জায়গায় হতে পারে।
পদ ক্যাটাগরি: ১ টি
পদের সংখ্যা: ১ জন
অফিসিয়াল ওয়েব সাইট: waltonhil.com
আবেদনের শুরুর তারিখ: ২২ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
নিয়োগ প্রকাশের সূত্র: ঢাকা পোস্ট

Disclaimer : এই অ্যাপে প্রকাশিত সব চাকরির বিজ্ঞপ্তি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে প্রকাশ করা হয়। আমরা কোন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত নই এবং নিয়োগ প্রক্রিয়ায় আমাদের কোন ভূমিকা নেই। চাকরির জন্য সর্বদা অফিসিয়াল ওয়েবসাইট/Apply লিংক ব্যবহার করুন।